Saturday, March 14, 2026

রাজ‌্যপাল এখন ‘অপম্যান’

Date:

Share post:

কিছু না কিছু নিয়ে প্রায় রোজই লেগে আছে রাজ্য রাজ্যপাল সংঘাত। আর প্রত্যেকদিন কোথাও না কোথাও তিনি যাচ্ছেন সেখানে গিয়ে কোনও কথা বলছেন আর সেটা নিয়েও হচ্ছে ট্রোল। কয়েকদিন ধরেই তিনি ডাকছেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু মুখ্যমন্ত্রী ওনার ডাকে সাড়া দিচ্ছেন না। এমনকী রাজ্যপাল তথা আচার্য গতকাল উপাচার্যদের ডেকে ছিলেন রাজভবনে একটি বৈঠকের জন্য। কিন্তু সময় বয়ে গেলেও কোনও উপাচার্যই তাঁর ডাকে সাড়াও দেননি এবং আসেননি কেউই। তাঁকে নিয়ে শুধুমাত্র রাজনৈতিক মহলে জল্পনা চলছে তাই নয়, গোটা সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছেও ক্রমশ হাসির খোরাক হয়ে চলেছেন তিনি।

একটা সময় আমরা সবাই ‘শক্তিমান’ দেখতাম। আবার অনেকেরই প্রিয় ছিল ‘শক্তিমান’। ‘শক্তিমান’-এর ভূমিকায় অভিনয় করতেন মুকেশ খান্না। এখনতো স্মার্টফোনের যুগ। এই ফোনেই রয়েছে একাধিক ফিচার। রয়েছে ফটোশপও। এই ফটোশপের কারসাজিতে বদলে যেতে পারে আমার আপনার মুখ। এবার ঠিক এমনটাই হয়েছে রাজ্যপালের সঙ্গে। শক্তিমান-এর মাথার যায়গায় বসানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখ। এবং ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে ‘আমি আচার্য অথচ আমার ডাকে কোনো উপাচার্য এলো না!’ ছবিটির মধ্যে লেখা হয়েছে ‘OPOMAN’।

আরও পড়ুন-‘জতুগৃহ’ রাজধানীতে ফের অগ্নিকাণ্ড

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...