Wednesday, May 13, 2026

২২ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে ৪ আসামীর ফাঁসি নয়

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে ফের ফাঁসি দিন পিছল। ৪ আসামীর ফাঁসি হবে না ২২ তারিখ। বুধবার, রায়ে জানাল দিল্লি হাইকোর্ট। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অন্তত ১৪ দিন সময় দিতে হবে দোষীদের।
এর আগে পাটিয়ালা হাউস কোর্টে নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসি দিন ঘোষণা করে। ২২ জানুয়ারি সকাল ৭টায় ৪জনের ফাঁসি কার্যকর করতে বলা হয়। এরপর সুপ্রিম কোর্টে, সেই রায় সংশোধনের আর্জি জানায় দুই আসামী।
সেই আর্জি খারিজ হওয়ার পরে অপরাধী মুকেশ সিং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানায়। সেই আর্জির সিদ্ধান্ত এখনও হয়নি। এর পাশাপাশি, দিল্লি হাইকোর্টে নিম্ন আদালতের প্রাণদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে মুকেশ। সেই মামলাতেই দিল্লি হাইকোর্ট জানায়, ২২ জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া যাবে না। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১৪ দিন সময় দিতে হবে অপরাধীদের। এই সময়ের মধ্যে তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারে। অথবা আইন মেনে নিজেদের ইচ্ছেমতো কাজ করতে পারে। সুতরাং, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই ২২ তারিখ ফাঁসি কার্যকর করা যাবে না। এই রায়ে স্বাভাবিক ভাবেই ফের হতাশা নির্ভয়ার পরিবার।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...