Thursday, May 14, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে লরি, মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

সামনের দিকে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল লরি। ঘটনায় মৃত তৃণমূল নেতা দুলাল শেখ সহ ২। গুরুতর জখম আটজন। শনিবার, সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বরের বাসুদেবপুর গ্রামে। রাসায়নিক সার ভর্তি লরির সামনের টায়ার ফেটে যাওয়া চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে যায় লরিটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে ৯ জন আহতকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গেলে সেখানেই একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃত দুলাল শেখ ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং শাসকদলের বুথ সভাপতি ছিলেন। আহত ৮ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-মত্ত চালকের হাতে স্টিয়ারিং, কী হল বরযাত্রী সহ বাসের?

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...