Sunday, March 15, 2026

দলের বড় দায়িত্ব পেয়ে ওড়িশা যাচ্ছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

দলের বড় দায়িত্ব পেলেন বিজেপি সাংসদ- অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ওড়িশায় CAA বা সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অভিযানে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে।
বিজেপি সূত্রের খবর,
গত 2019 সালের এপ্রিলে ওড়িশার নবরংপুর জেলার একটি নির্বাচনী জনসভায় স্থানীয় বাংলাভাষী শরণার্থীদের উদ্দেশে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন দলীয় প্রধান অমিত শাহ। সেদিন তিনি বলেছিলেন, এই এলাকায় বসবাসকারী বাংলাভাষী মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। দেশের অন্যান্য নাগরিকের সমান অধিকার নিয়ে বাঙালি শরনার্থীরাও এখানেই বাস করবেন”। শাহ সেই প্রতিশ্রুতি ভোলেননি৷ সম্প্রতি ওড়িশা বিজেপির নেতারা শাহের সঙ্গে দেখা করলে, তিনি নবরংপুরের কথা উল্লেখ করে উদ্যোগ নিতে বলেন৷ নবরংপুর জেলার উমেরকোট নামে যে ব্লকটিতে অমিত সভা করেছিলেন, সেখানে কয়েক হাজার বাংলাভাষী শরণার্থীর বাস। সেখানেই দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে
রূপাকে৷
দলীয় সূত্রের খবর, আগামী মঙ্গলবার রূপা নবরংপুরের রায়গড় ব্লকে সভা করবেন। সেখানে হাজার পাঁচেকের বেশি মানুষের উপস্থিতিতে CAA-র সমর্থনে প্রচার করবেন। উমেরকোটের বিজেপি বিধায়ক নিত্যানন্দ গোন্ড সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “গত বছর ভোটের সময়ও নবরংপুরে এসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। এখানকার বাংলাভাষী মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। সেই কারণেই বাঙালিদের মধ্যে CAA-র প্রচারের দায়িত্ব রূপাকে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষের কাছে CAA-নিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি পৌঁছে দিতে দেশজুড়ে উদ্যোগ নিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে রূপা গঙ্গোপাধ্যায়কে নামাচ্ছে বিজেপি।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...