Tuesday, May 12, 2026

অনুপমকে ‘জোকার’ বললেন নাসির, পাল্টা ‘নেশাখোর’ তকমা!

Date:

Share post:

নাসির-অনুপম তরজা এবার চরমে পৌঁছল। নাসিরুদ্দিন শাহ সরাসরি অনুপম খেরকে জোকার বললেন। পাল্টা অনুপম তাঁকে নেশাখোর আখ্যা দিলেন। যা নিয়ে ফিল্মি মহলে জোর আলোচনা।

নাগরিকত্ব আইন থেকে শুরু করে ৩৭০ ধারা, সব বিষয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে মাঝে মধ্যেই তোপ দাগেন নাসির। এজন্য, বিজেপি তাঁকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ফরমানও দিয়েছে। কিন্তু অনুপম প্রসঙ্গ উঠতেই অ্যালবার্ট পিন্টোর গুসসা বেরিয়ে আসে। বলেন, ওকে কেউই সিরিয়াসলি নেয় না। ও একটা আস্ত জোকার। এনএসডি বা এফটিআইআই-তে ওর সহপাঠীদের জিজ্ঞাসা করুন, ওকে কেউই পাত্তা দেয় না। সারা জীবন তোষামোদ করে এসেছে। আর এটা ওর রক্তেই আছে।

পাল্টা অনুপম তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে বলেন, নাসির সাব আপনার ভাল-মন্দ নিয়ে আমি কোনওদিন কিছু বলিনি। দেখলাম আমার অনেক প্রশংসা করেছেন। আপনি অমিতাভ থেকে কোহলি, কাউকেই সমালোচনা করতে ছাড়েননি। কারন, এরা কেউই আপনাকে সিরিয়াসলি নেন না। আসলে দীর্ঘদিন ধরে আপনি নেশা করছেন, তাতে আপনি ঠিক-ভুল বোঝার ক্ষমতা হারিয়েছেন। আর আমার রক্তের কথা বলছেন? জানিয়ে রাখি, আমার রক্তে আছে হিন্দুস্তান।

নাসির ও অনুপম সমসাময়িক হলেও রাজনৈতিক দিক থেকে দুজনে দু’প্রান্তের। অনুপম সাংসদ হওয়ার পর বিজেপির প্রশংসায় পঞ্চমুখ। নাসির ঘোর বিজেপি বিরোধী। আর প্রকাশ্যেই কেন্দ্রকে দুষছেন নানা ইস্যুতে। এরজন্য গেরুয়া শিবিরের সমালোচনার মুখে পড়তে হলেও নাসিরুদ্দিন শাহ পাত্তা দেননি।

Anupam Kher's Reply to Naseeruddin Shah !

Posted by Politics Today on Wednesday, January 22, 2020

Related articles

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...