Friday, February 27, 2026

অনুব্রতর স্ত্রী প্রয়াত

Date:

Share post:

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের স্ত্রী প্রয়াত। বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রতর স্ত্রী ছবি মণ্ডল। শুক্রবার সকাল ৬টা নাগাদ তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৫২। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গত বছর অনুব্রতর মা প্রয়াত হন। অনুব্রত নিজেও উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগে আক্রান্ত। গত বছর সেই কারণে পিজি হাসপাতালে তিনি চিকিৎসাধীনও ছিলেন।

বিগত লোকসভা নির্বাচনের সময় থেকেই তিনি অসুস্থ ছিলেন। বিভিন্ন জনসভায় তিনি তাঁর স্ত্রীর জন্য প্রার্থনা করতে বলতেন মানুষকে। বলতেন, দলের নানা কাজ করতে গিয়ে রাত-বিরেতে বাড়ি ফিরতাম। দেখতাম, একরাশ চিন্তা নিয়ে রাত জেগে বসে আছে। বছরের পর বছর এ জিনিস চললে তো এরকমই হবে। শিব পুজোয় বিশ্বাসী অনুব্রত পুজো দিতেন। আর সেই পুজোর ফুল-বেলপাতা তাঁর মাথায় ছুঁইয়ে কামনা করতেন দ্রুত তিনি ভালো হয়ে যাবেন। স্ত্রী যাতে সুস্থ হয়ে ওঠেন তারজন্য কাশীতে যজ্ঞও করেছিলেন। পুজো দিয়েছিলেন বৈষ্ণোদেবী, পুরীর জগন্নাথ মন্দিরেও। তবু তাঁর সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন ছবি মণ্ডল।

spot_img

Related articles

ভয়ঙ্কর ভূমিকম্প কলকাতায়, তীব্র আতঙ্ক মানুষের মধ্যে

তীব্র ভূমিকম্পে(Earthquake) kolkata কেঁপে উঠল কলকাতা(kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ৫৫.৮ মাইল গভীরে ছিল ভূ-কম্পনের উৎসস্থল।...

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে...

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ‘ভিডিও’

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম...

সুপ্রিম নির্দেশ অমান্য করে বিচারকদের প্রভাবিত করার চেষ্টা!কমিশনের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য

এসআইআর ইস্যুতে (SIR Issue) ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্ধকারে থেকে একের পর...