Monday, February 9, 2026

টলি পাড়ায় ভোটযুদ্ধে রাজনৈতিক দামামা

Date:

Share post:

টলি পাড়ায় ভোটযুদ্ধ। আগামী ৯ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের নির্বাচন। আর সেই নিয়ে অন্দরে চলছে নানা হিসাব-নিকাশ। এতদিন টলি পাড়ায় সেভাবে ছিল না রাজনীতির রঙ। এবার সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপিতে নাম লেখানো শিল্পী ও কলাকুশলীরা।

ভোট হবে ১৭টি পদে। সব ক’টি পদেই প্রার্থী দিয়েছে বিজেপিপন্থী শিল্পীরা। আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের কমিটিতে প্রসেনজিৎকে না রাখার পরেই দূরত্ব বাড়তে থাকে তাঁর সঙ্গে ফোরামের। তিনি পদত্যাগ করেন। এবার তাঁর পদে প্রার্থী হয়েছেন তিন শিল্পী — অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অভিনেতা ভরত কল ও অভিনেত্রী অঞ্জনা বসু। অঞ্জনা বিজেপিতে যোগ দিয়েছেন। ভরত কলকে তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছে। আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। সহকারী সম্পাদক পদে লড়াইয়ে নেমেছেন বিজেপিপন্থী অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এই পদেই তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী মানালি দে। এছাড়াও কার্যকরী সদস্য পদের লড়াইয়ে নামছেন বিজেপিপন্থী অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, কৌশিক চক্রবর্তী এবং অভিনেতা অরিন্দম হালদার ওরফে লামা। অভিনেত্রী রূপার দাবি, লড়াইটা শিল্পীদের মধ্যে হোক। স্বরূপ বিশ্বাসের মতো ব্যক্তি, যিনি ইন্ডাস্ট্রির কার্যত কেউ নন, অথচ ফেডারেশনের সভাপতি, তিনি কতখানি গ্রহণযোগ্য, তা শিল্পীরাই ঠিক করবেন। অভিনেতা ভরত কল অবশ্য স্বরূপের পাশেই দাঁড়িয়েছেন। রূপার পাল্টা তাঁর বক্তব্য, ফেডারেশন মনে করলে স্বরূপকে জেতাবে।

মনোনয়নপত্র দাখিল শেষ। চলছে প্রচার, পাল্টা প্রচার। অভিনেতাদের লড়াইয়ে এবার রাজনৈতিক যুদ্ধের আঁচ। দেখার বিষয় দখল নেন কারা!

spot_img

Related articles

শওকতের বয়ান আসলে ‘আবেগ’, বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকেই দায়ী করলেন কুণাল

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর যখন ঘরে ঘরে খুশির হাওয়া, ঠিক তখনই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার...

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প...

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ...

সমাপ্ত হল আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরার পুরস্কার জিতল কোন সিনেমাগুলি?

রবিবার সপ্তাহ হল সমাপ্ত হল ৪র্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়া ( International Sports Film Festival of...