Friday, June 26, 2026

বিজেপিতে অস্বস্তি বাড়াচ্ছেন নেতাজির নাতি, এবার কি দল ছাড়ছেন!

Date:

Share post:

ফের বিতর্ক চন্দ্র বসুকে নিয়ে। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন নেই নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা? এই প্রশ্ন তুলে দলকেই কার্যত কাঠগড়ায় তুললেন নেতাজির নাতি তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি চন্দ্র বসু।

গত বছর সাধারণতন্ত্র দিবসে প্রথমবার অংশ নেন আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা। কিন্তু এবার ডাকা হয়নি। এ প্রসঙ্গে প্রথম মুখ খুলে বিজেপি সাংসদ সুব্রাক্ষ্মণিয়ম স্বামী বলেন, এবার আজাদ হিন্দ বাহিনীকে ২৬শের কুচকাওয়াজে রাখার অনুমতি মেলেনি। যদি তাই হয়, কেন তা হলো না প্রধানমন্ত্রীর দেশবাসীকে জানানো উচিত। দলের অস্বস্তি বাড়িয়ে চন্দ্র বসু বলেন, কেন আজাদ হিন্দ বাহিনী বাদ, তা জানার অধিকার আছে মানুষের। প্রধানমন্ত্রীর বিবৃতি না আসায় এ নিয়ে মানুষের মনে ধন্ধ তৈরি হয়েছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, কেন ডাকা হয়নি, তা কেন্দ্র সরকারই বলতে পারবে। কিছু মানুষের কাজ থাকে শুধুই সমালোচনা করা। চন্দ্র শুধু এখানেই না থেমে ফের কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নেতাজি চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়। যে রাজনীতি এখন চলছে, তা মোটেই নেতাজির ভাবধারা নয়। আর তা না হলে আমাকে অন্য চিন্তা করতে হবে। চন্দ্র বসুর এই বক্তব্য নিশ্চিতভাবে দলকে অস্বস্তিতে ফেলছে। বিজেপি মহলে খবর, আসলে চন্দ্র দল ছাড়ার মুখে রয়েছেন। তার আগে তাঁর নেট প্র‍্যাকটিস চলছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...