Tuesday, March 3, 2026

KMC vote 29: প্রকাশ কি তৃণমূলে পা বাড়িয়ে?

Date:

Share post:

কলকাতা পুরভোটে মধ্য কলকাতার ২৯ নম্বর ওয়ার্ডে বিচিত্র অবস্থা।
এখানকার কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় কংগ্রেসের। দলের পুরসভার নেতাও।
আগের বার হেভিওয়েট প্রার্থী বিধায়ক পরেশ পালকে হারিয়ে জিতেছিলেন এই ওয়ার্ডে, সেটা কম কথা নয়।

তারপর সক্রিয় ছিলেন কংগ্রেসেই।
কিন্তু এবার দুটো জল্পনা তীব্র।
এক, তৃণমূলের প্রার্থী কে? খোদ পরেশ যাঁর কাছে গোহারা হেরেছেন, তাঁর বিরুদ্ধে এবার কে লড়বেন? একাধিক নাম শোনা যাচ্ছে। স্বপন সমাদ্দারের নামও আছে।
দুই, পরের জল্পনা, প্রকাশবাবুই এবার তৃণমূলের প্রার্থী নন তো? আগের মেয়র শোভনের সঙ্গে শুরুতে প্রকাশের তিক্ততা থাকলেও পরে তা মিটে এসেছিল। আর নতুন মেয়র ববির সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক। এই ওয়ার্ডে তাই ঝুঁকি না নিয়ে প্রকাশকেই দলে নিতে পারে তৃণমূল।
যদিও কিছুই চূড়ান্ত না।
এই ওয়ার্ডে মুসলিম ভোট অনেক। ফলে বিজেপির দাঁত ফোটানো কঠিন।
একটি সূত্র বলছে, প্রকাশ যদি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হন, আবার জিতবেন। তবে এবার একটু অসুস্থ প্রকাশ। বয়সও হয়েছে।
দেখা যাক তিনি কোন পথে যান।

আরও পড়ুন-রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স

spot_img

Related articles

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...