Wednesday, May 20, 2026

অর্থনীতির মন্দা অমূলক,  পরিকাঠামোর উন্নয়ন এবং ব্যাঙ্ককে চাঙ্গা করার পরামর্শ অভিজিতের

Date:

Share post:

ভারতের অর্থনীতিতে গভীর মন্দা বলে
অমূলক ভয় ছড়ানো হচ্ছে, যা অর্থহীন বলে মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।
সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভারতে ক্ষমতাসীন দলের আশপাশের লোক যখন মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত করেন, তখন সেটা আসলে একটি জনগোষ্ঠীকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করার চেষ্টা। এ প্রসঙ্গে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে আনেন। বলেন, সেখানেও একই রকম ভাবে ভীতি উস্কানোর চেষ্টা হয় কৃষ্ণাঙ্গ আর মেক্সিকানদের ঘিরে। নোবেলজয়ী অর্থনীতিবিদ স্পষ্ট জানান, মুসলিমরা ভারতকে দখল করে নেবে, এমন ভয়ের কোনও ভিত্তি নেই।’’
সোমবার কলকাতায় তাঁর নতুন বইয়ের পেপারব্যাক সংস্করণ প্রকাশিত হয়। সেখানেই তিনি এই মন্তব্য করেন । ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাজেট ঘাটতি নিয়ে মাথা ঘামানোর চাইতে দরিদ্রের ব্যয় ক্ষমতা বাড়ানো বেশি জরুরি। পরিকাঠামোয় উন্নতি এবং ব্যাঙ্ককে চাঙ্গা করতে সরকারকে টাকা ঢালতে হবে।
এ দিন এক প্রশ্নের উত্তরে তাঁর মত, ‘‘ দেশের অর্থনীতি মন্দায় চলে গিয়েছে এমন দাবি করা যায় না। কিন্তু মন্দা শুরু হয়েছে।
এমন কি সম্ভব?’ তা হলে আমি বলব, হ্যাঁ।’’ মন্দার সপক্ষে তাঁর যুক্তি ‘অর্থনীতির অনেকগুলি ইঙ্গিত এখন ১৯৯১ সালের চেয়েও খারাপ, যে বছর মোট জাতীয় উৎপাদন নেমে গিয়েছিল’ ।
তবে মন্দার প্রসঙ্গ স্পষ্ট করে না বলার কারণ হিসেবে তাঁর যুক্তি, ‘‘ গত দুই-এক বছরে অসংগঠিত ক্ষেত্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তথ্য হাতে নেই।’’ অভিজিৎ মনে করেন, সামগ্রিক ভাবে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি অতটা কঠিন নয়, যতটা তুলে ধরা হচ্ছে । যদিও তিনি আশাপ্রকাশ করেন, ‌অর্থনীতি দরিদ্রের উন্নয়ন করেছে, ভবিষ্যতেও করবে।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...