Wednesday, May 20, 2026

বীণাপাণির আরাধনায় মেতেছে গোটা রাজ্য, আগুন সবজি-ফল, ফুলে

Date:

Share post:

এই বছর শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর দিন নির্বাচনে সমস্যা দেখা দিয়েছে। কারণ দুই দিন ধরে পঞ্চমী থাকছে। এরই মধ্যে গোটা রাজ্য মেতে উঠেছে বীণাপাণি দেবীর আরাধনায়। কিন্তু বাগদেবীর আরাধনা করতে গিয়ে আমজনতার মাথায় পড়েছে হাত। বাজারে সবজি, ফুল-ফল সহ পূজোর সমস্ত সামগ্রীতে লেগেছে দামের আগুন। তার মধ্যেও মাতৃ বন্দনায় আয়োজনের খামতি রাখতে নারাজ রাজ্যবাসী।

এদিন ফুলবাজারেও দাম ছিল বেশ চড়া। দোপাটি প্রতি কেজির দাম ছিল ১০০-১২০টাকা। গাঁদা ফুল প্রতি কেজি বিক্রি হয়েছে ৫০-৭০ টাকায়। একটি পদ্মের দাম ২০ টাকা। ১টি গোলাপের দাম ২০ টাকা। গাঁদার মালা বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়। রজনীগন্ধা ফুলের মালা ছিল ১২০-১৫০ টাকা। গাঁদা ও রজনী দিয়ে ছোট মালার দাম ছিল ৮-১০ টাকা। ছোট একটি পলাশ ফুল এদিন বিক্রি হয়েছে কোথাও ১০ টাকা, আবার কোথাও ১৫ টাকায়। ছোট মাটির দোয়াত প্রতি পিসের দাম ছিল ৫-৭ টাকা। ধানের শিস ও খাগের কলম প্রতি পিস বিক্রি হয়েছে ৫ টাকায়।

এরপর ফলের দাম ছিল ধরাছোঁয়ার বাইরে। শশার কেজি ৭০ টাকা কেজি। নারকেল কুল ৬০-৭০ টাকা। জামরুল ১২০ টাকা। আপেল ১০০ টাকা। বেদানা ১০০ টাকা। আঙুর ১০০ টাকা।খেজুর ১৪০ টাকা। তরমুজ ৪০ টাকা। বাতাবিলেবু প্রতি পিস ৫০ টাকা।তরমুজ কেজি ৪০ টাকা। পেয়ারা১২০ টাকা কেজি।কমলালেবুর প্রতিপিসের দাম ছিল ১৫ টাকা। এক ডজন কাঁঠালিকলা ৫০ টাকা। ছোট ডাব প্রতি পিসের দাম ছিল কোথাও ২৫ টাকা, আবার কোথাও ৩০ টাকা। ছোট দু’টি কলা গাছের দাম ৩০ টাকা।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...