Thursday, May 7, 2026

নৃশংস! ফের পঞ্চাশের এক মহিলাকে ‘ধর্ষণ’ করে ‘খুন’

Date:

Share post:

ফের ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটল। পোষ্য ছাগলকে খুঁজতে গিয়ে ধর্ষিতা এক বছর পঞ্চাশের মহিলা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনীর। পুলিশের অনুমান, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যে আটক করা হয়েছে ৫জনকে।

সুত্রের খবর, শালবনী জঙ্গলের পাশেই একটি গ্রামে থাকতেন ওই মহিলা। শনিবার বিকেল থেকে বাড়ির পোষা ছাগলটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলনা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পোষ্যটিকে খুঁজতে জঙ্গলে ঢোকেন ওই মহিলা। কিন্তু আর ফিরে আসেননি। রাতে জঙ্গলে ওই মহিলার বিবস্ত্র ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় শালবনী থানায়। জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন-অসম সফরে কী বিক্ষোভ হবে? ঘুম ছুটেছে বিজেপির

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...