Tuesday, June 23, 2026

মোদিকে লক্ষ্য করে মমতার তোপ : সবাই সন্ত্রাসবাদী! তাহলে তোমরা কী?

Date:

Share post:

শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার সকলের রয়েছে। তাই যদি হয় তাহলে কোথাও পুলিশ কলেজে ঢুকে গিয়ে গুলি চালাচ্ছে, কোথায় পুলিশের সামনে প্রকাশ্যে গুলি করা হচ্ছে! এটা কী! আসলে বিজেপি ভয় পেয়েছে। ভয় মানুষের আন্দোলনকে। সোমবার নবান্নে দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে এইভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণ শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী এই সাংবাদিক সম্মেলন করে কার্যত পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদিকে।

মুখ্যমন্ত্রীর ফের বলেন, কোনও আন্দোলন হলেই সন্ত্রাসবাদী, দেশবিরোধী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, সবাই সন্ত্রাসবাদী, তাহলে তোমরা কী? আসলে বিজেপি হচ্ছে সবচেয়ে বড় সুবিধাবাদী। আমাদের দেশ সব মানুষের দেশ, সব ধর্মের দেশ। আর বিজেপি সেখানে ভাগ করতে চাইছে। ধর্মের নামে ভাগ করছে ধনধান্যে পুষ্পে ভরা এই দেশকে। ওরা মানুষের পাশে নেই, আছে শুধু উস্কানিতে। আমাদের জন্মভূমি আজ ওদের জন্য বধ্যভূমিতে পরিণত হয়েছে। মানুষ ওদের ক্ষমা করবে না।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে ভূমির সৌমিত্র

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...