Thursday, May 14, 2026

নেহরু- লিয়াকত চুক্তি তুলে সিএএ-র যুক্তি সাজালেন মোদি

Date:

Share post:

সিএএ নিয়ে বলতে উঠে চেপে ধরেন প্রধানমন্ত্রী। তোলেন ১৯৫০ সালে নেহরু-লিয়াকত চুক্তির কথা বলেন, আমি এখন তাঁর কথা বলছি যাঁকে আপনারা ভগবান মনে করেন। সেই সমঝোতাতেও নেহরু পাকিস্তানের সংখ্যালঘুদের প্রসঙ্গের কথা বলেছিলেন। কেন বলেছিলেন? নেহরু কী হিন্দুরাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন? তিনি কী ধর্মনিরপেক্ষ ছিলেন না! তিনি কী হিন্দু-মুসলিদের মধ্যে লড়াই লাগাতে চেয়েছিলেন! এ প্রসঙ্গে ভূপেন্দ্রনাথ দত্তর পাকিস্তান থেকে ভারতে চলে আসা, কিংবা যোগীন্দ্রনাথ মণ্ডলের ভারতে চলে আসার প্রসঙ্গও তোলেন। সংসদের ব্যাপক শোরগোলের মধ্যে মোদি বলেন, ১৯৮৪ সালে শিখদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছিল, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সে কথা মনে আছে? তখন কোথায় ছিল সংখ্যালঘুদের প্রসঙ্গ। সেই অভিযোগে অভিযুক্তকে রাজ্যের মুখ্যমন্ত্রীও করা হয়েছে! একবারও ভেবেছেন এই ন্যক্কারজনক ঘটনার কথা! বিরোধীদের ব্যাপক শোরগোলের মধ্যেই সুষ্ঠু আলোচনার আশা রেখে প্রধানমন্ত্রী তাঁর প্রায় এক ঘন্টার বেশি সময়ের বক্তব্য শেষ করেন।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...