Saturday, May 16, 2026

রানুকে নিয়ে হিমেশের নতুন গান, সঙ্গে গাইলেন কে জানেন!!

Date:

Share post:

বিতর্ককে পিছনে ফেলে ফের বলিউডের ফিল্মে গান গাইলেন রানু মণ্ডল। সঙ্গে রানুর মেন্টর হিমেশ রেশমিয়া। এবং সঙ্গে কে গাইলেন জানেন? চমকে উঠবেন না। গাইলেন সুপার স্টার গায়ক উদিত নারায়ণ।

‘তেরি মেরি কহানি’। মাত্র কয়েক লাইন গেয়েছিলেন রানু। স্টেশনের ভবঘুরে রানু। বলিউডে তুলে এনে দু’লাইনের দৌলতেই রাতারাতি বিখ্যাত, হিমেশও টক অফ দ্য বলিউড। তারপর প্রায় এক বছর কেটেছে। সুবিধাবাদীদের ঘেরাটোপে আটকে পড়েও রানু নিজেকে গান থেকে সরাননি। কিংবা হিমেশও প্রচার পাওয়া হয়ে গিয়েছে বলে রানুকে ভুলে যাননি।

ছবির নাম ‘হ্যাপি হারডি’। গানের কথাগুলি হলো ‘কহে রহি হ্যায় নজদিকিয়া’। টিপস মিউজিকের এই গানটিতে আছেন উদিত-হিমেশ দুজনেই। ‘তেরি মেরি কহানিয়া’ এ বছরে গুগলে।সবচেয়ে বেশি ‘সার্চড’ গান। হিমেশের বক্তব্য, নতুন গানটিও সেই তকমা পেতে চলেছে। সঙ্গে এও বলেছেন, রানুর গলা অন্যদের চাইতে আলাদা। তাই বারবার ঘুরে ফিরে ওকে আমার অ্যালবামে নিতে চাই। চলুন তারই এক ঝলক দেখি ভিডিওতে…

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...