Friday, May 22, 2026

রাজ্য বাজেট: বেকার যুবক-যুবতীদের জন্য “কর্মসাথী প্রকল্প” ঘোষণা অর্থমন্ত্রীর

Date:

Share post:

বেকারত্ব দূরীকরণে নয়া প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি আগামী ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন।

‘কর্মসাথী প্রকল্প’ নামে নয়া এই প্রকল্পে প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতীর বেকারত্ব দূরীকরণের লক্ষমাত্রা স্থির করা হয়েছে। তিন বছরের হিসেবে চালু করা হয়েছে এই বিশেষ প্রকল্প।

এই প্রকল্প অনুযায়ী, বেকার যুবক-যুবতীদের জন্য ২লক্ষ টাকা পর্যন্ত লগ্নির নতুন প্রকল্পে সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার। থাকবে ভর্তুকির বিষয়টিও। রাজ্যের অধীনস্থ সরকারি ব্যাঙ্কগুলির মাধ্যমে দেওয়া হবে এই ঋণ। এতে বেকারত্ব দূরীকরণে অনেকটাই সুফল পাওয়া যাবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুন-গরিবের ঘরে ‘হাসির আলো’, ঘোষণা রাজ্য বাজেটে

Related articles

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...