Saturday, May 16, 2026

‘মানুষের মতো’ আঙুল গরিলার হাতে! ছবি ভাইরাল নেট দুনিয়ায়

Date:

Share post:

‘মানুষের মতো’ আঙুলের দেখা মিলল এক গরিলার হাতে। অবাক নেটদুনিয়া। দ্রুত গতিতে সেই ছবি ক্রমশই ভাইরাল হচ্ছে। নেটিজেনরা বিভিন্ন কথা বলছে সেই ছবি নিয়ে। কিছু দিন আগে তার ষষ্ঠ তম জন্মদিন পালন হয়। সেই সময় বেশ কিছু ছবিও ওঠে তার। সেই ছবি ফেসবুকে পোস্ট করা হয়। তারপর বিষয়টি সামনে আসতেই অনেক নেটাগরিক ‘আনাকা’-র আঙুলগুলিকে মানুষের আঙুলের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। আনাকা মানুষ নয়, একটি স্ত্রী গরিলা,আমেরিকার জর্জিয়ার জু আটলান্টায় তার বাস। আনাকার হাতে কয়েকটি আঙুলের সামনের অংশগুলিতে পিগমেন্টের অভাব রয়েছে। যার ফলে সেই আঙুলগুলি গোরিলাদের স্বাভাবিক কালো রঙের না হয়ে মানুষের চামড়ার মতো দেখাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই আনাকার হাতের এই অংশগুলি এমন। এর কোনও রকম পরিবর্তন হয়নি। তাই তারা মনে করেন, এটা আনাকার সুন্দর একটি জন্মদাগ। জু আটলান্টা তাদের ওয়েবসাইটে লিখেছে, আনাকা শুধু হাতের কারণেই অন্যদের থেকে আলাদা নয়, তার আচার আচরণও অনেকটা আলাদা।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় বাবার প্রতি ফের ‘ক্ষোভ’ উগড়ে দিলেন সানা

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...