Wednesday, April 29, 2026

নির্বাচনের ফলের দিনে নীরব শাহিনবাগ, মুখে কাপড় বেঁধে প্রতিবাদ

Date:

Share post:

দিল্লির নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত বিষয় ছিল শাহিনবাগ আন্দোলন। শাসক-বিরোধী দুই শিবিরই ভোট প্রচারে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে এই আন্দোলনকে। কিন্তু ভোট দিলেও, ফল বেরনোর দিনে একেবারে নীরব শাহিনবাগ। ফল নিয়ে মতামত দেওয়া তো দূরস্ত, মুখে কালো কাপড় বেঁধে মঙ্গলবার ‘নীরব প্রতিবাদ’ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা।
কে জিতলেন বা হারলেন, এইসব বিষয়ে মুখ খুলতে নারাজ শাহিনবাগের আন্দোলনকারীরা। মুখে কালো কাপড় বেঁধে, পোস্টার নিয়ে হাজির হয়েছেন তাঁরা। ভোটের রেজাল্ট বেরনোয় এদিনে শাহিনবাগে ভিড়ও তুলনামূলকভাবে কম।

সিএএ-এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদে গত দেড় মাস ধরে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চলছে। দিল্লির মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করেন সিএএ-এনআরসি-র বিরুদ্ধেই মত দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। কিন্তু বিধানসভা নির্বাচনের সেই ফল নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাইছেন না শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁদের মতে, দিল্লির বিধানসভা ভোটে ফল নিয়ে শাহিনবাগের মাথাব্যথা নেই। তাঁদের দাবি একটাই, নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার। সেই কারণে রাজধানীর ভোটের ফল নিয়ে যখন চলছে চুল চেরা বিশ্লেষণ, এই ফলাফলের প্রভাব নিয়ে চলছে জোরদার আলোচনা, তর্ক-বিতর্ক তখন মৌন প্রতিবাদে শামিল শাহিনবাগ।

আরও পড়ুন-মিথ্যেবাদীদের পরাজয় হয়েছে, কেজরিকে শুভেচ্ছা চিদম্বরমের

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...