Monday, May 18, 2026

গভীর রাতে কো-অপারেটিভ ব্যাঙ্কে তল্লাশি, কেন?

Date:

Share post:

রাত দুটো অবধি পুলিশের তল্লাশি চলল ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে। বেনামি এবং বেআইনি ঋণ দেওয়ার অভিযোগে বারাকপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসাররা এই তল্লাশি চালান বলে পুলিশ সূত্রে খবর। টানা সাড়ে ৮ঘণ্টা তল্লাশি চালানোর পর বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি তারা। এমনকী ছবি তুলতেও সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়।

তবে, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ, এই তল্লাশিতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমানতকারী এবং গ্রাহকদের নথি ঘাটাঘাটি করা পুলিশের এক্তিয়ার ভুক্ত নয় বলেও মত ব্যাঙ্ক কর্তৃপক্ষের। এই নিয়ে আদালতে দ্বারস্থ হতে পারে তারা। তবে, গ্রাহকদের উদ্বিগ্ন না হতে আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-করোনা আতঙ্কে এ কী করলেন প্রৌঢ়!

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...