Thursday, May 14, 2026

কলকাতার কাউন্সিলর হতে চাই, দলের কাছে আবেদন সোনালী গুহ’র

Date:

Share post:

প্রশান্ত কিশোরের ডায়েরিতে না’কি তাঁর নম্বর খুবই খারাপ৷ নিজের বিধানসভা কেন্দ্রে দলের অধিকাংশ নেতাই এখন তাঁর বিরূদ্ধে৷ একুশের বিধানসভা ভোটে তিনি প্রার্থী হবেনই, এমন গ্যারান্টি কেউই দিতে পারছেন না।

তাই, এবার কলকাতা পুরসভার কাউন্সিলর হতে চান তৃণমূলের দাপুটে নেত্রী ও দীর্ঘদিনের বিধায়ক সোনালী গুহ। নিজের এই ইচ্ছার কথা ইতিমধ্যেই দলের কাছে জানিয়েছেন তিনি।
কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হতে চেয়ে আবেদনও করেছেন তিনি। সূত্রের খবর, মেয়র ফিরহাদ হাকিমের কাছে এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সোনালী’র বিধানসভা কেন্দ্র সাতগাছিয়া, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অংশ৷ তাই কলকাতা পুরভোটে প্রার্থী হতে চাই, এই আর্জি জানানোর আগে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধায়ের নির্দেশ ও পরামর্শ প্রয়োজন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজের ইচ্ছার কথা জানিয়ে এসেছেন সোনালী। সূত্রের খবর, অভিষেকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন সোনালী। প্রশ্ন উঠছে, সোনালীর এমন ইচ্ছা হলো কেন? তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার এক নেতার কথায়, গত কয়েক বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত দাপুটে সোনালী৷ চলাফেরার ক্ষেত্রেও বেশ অসুবিধা হয় তাঁর। কলকাতা থেকে সাতগাছিয়া গিয়ে বিধানসভার কাজ দেখতে সমস্যা হচ্ছে। তাই হয়তো এবার কাউন্সিলর হওয়ার আবেদন করছেন সোনালী।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...