Wednesday, May 13, 2026

পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Date:

Share post:

ভ্যালেন্টাইন্স ডে তে বাংলার ক্রিকেট প্রেমিকদের দুরন্ত উপহার দিল বাংলা দল!
প্রথম ইনিংসে ১৩৮ অল আউট হয়ে গিয়ে দুরন্ত কামব্যাক, পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলা – ১৩৮ ও ২০২
পাঞ্জাব – ১৫১ ও ১৪১
মনোজ তিওয়ারি – ৭৩ ও ৬৫
শাহবাজ আহমেদ – ৫৭/৭ ও ৪৪/৪
আকাশদীপ সিং – ৩০/৩ ও ১৭/২

ইতিমধ্যেই গুজরাত, সৌরাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ চলে গিয়েছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে। এলিট গ্রুপ ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট পাঁচটি দল যাবে নকআউট পর্যায়ে। এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে পাটিয়ালায় দ্বৈরথে নেমেছিল বাংলা। সাত ম্যাচের পরে বাংলার পয়েন্ট ছিল ২৬। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে কমপক্ষে তিন পয়েন্ট দরকার ছিল বাংলা দলের। আজকের দুরন্ত জয়ে অনায়াসে তা পকেটে পুরল বাংলা।
যদিও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ অরুণলাল। বাংলার কোচ বলেন, ‘‘রঞ্জি ট্রফির ম্যাচের জন্য এই উইকেট উপযুক্ত নয়। তবে কিছু করার নেই। এই উইকেটেই খেলতে হয়েছে আমাদের ছালাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত এই ধরনের উইকেট যাতে না দেওয়া হয়, সে দিকে নজর দেওয়া। কারণ, রঞ্জি ট্রফি ভারতের অন্যতম সেরা ক্রিকেট প্রতিযোগিতা। এখান থেকেই ভারতের তরুণ প্রতিভা উঠে আসে।’’


Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...