Wednesday, June 3, 2026

ঝাড়ফুঁকের জেরে প্রাণ গেল ২ শিশুর

Date:

Share post:

কুসংস্কারের বলি ২ শিশু। কার্যত বিনা চিকিৎসায় ২ শিশুর মৃত্যু হয়েছে মালদহের গাজোলে কদমতলি গ্রামে। খেলতে গিয়ে অসুস্থ পড়ে তারা। কিন্তু চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে তাদের পরিবার দ্বারস্থ হন ওঝার কাছে। ঝাড়ফুঁকের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার বিকেলে খেলতে যায় ৩ থেকে ৭ বছর বয়সী ৪ শিশু। অসুস্থ হয়ে পড়ে প্রত্যেকে। এরপর চিকিৎসকের কাছে না গিয়ে তাদের সুস্থ করতে ওঝা ডাকা হয়। ঝাড়ফুঁক করা হয় তাদের। অসুস্থ ৪ শিশুর মধ্যে মারা যায় ২ জন। এরপর আরও ২ শিশুকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস বলেন, কেন তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হল না। ঘটনায় গ্রেফতার হয়েছে ওঝা আব্দুল রফিক।

আরও পড়ুন-শহরে মাদক পাচারের বড়সড় চক্রের হদিশ, ধৃতদের জেল হেফাজত

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...