Thursday, May 14, 2026

করোনা থেকে রক্ষা পেতে এবার কাগজের নোট পুড়িয়ে ফেলছে চীন

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বড়সড় পদক্ষেপ নিলো চীন। এবার কাগজের নোট পুড়িয়ে পুড়িয়ে ফেলতে চলেছে চীন। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত সব কাগজের নোট নষ্ট করে ফেলা হবে। চীনের কেন্দ্রীয় ব্যাংক এমনতাই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফ্যান ইয়েফেই জানিয়েছেন, প্রায় ৬০ হাজার কোটি ইউয়ান নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সব ব্যাংকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা জারি করে বলা হয়েছে, দেশের কোথাও কোনও ব্যাংকে আর কোনও কাগজের নোট নেওয়া হবে না। পরিবর্তে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী ১৪ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নোট বাজারে ছাড়ার আগে তা জীবাণুমুক্ত করা হবে। আপাতত পুরোনো নোট সংগ্রহ করে রাখবে চীনের কেন্দ্রীয় ব্যাংক। আর জনগণের হাতে তুলে দেওয়া হবে জীবাণু মুক্ত নতুন নোট।

এদিকে চীন সরকারের এ সিদ্ধান্তে করোনাভাইরাসের মধ্যে চরম অর্থসংকট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, চিকিৎসার জন্য করোনায় আক্রান্ত এলাকার বাসিন্দারা যে কাগুজে নোটগুলো ব্যবহার করছিলেন, সেগুলো আর গ্রহণযোগ্য থাকবে না। এককথায়, সেগুলো অকেজো হয়ে পড়বে। এ কারণে একটা সংকট তৈরি হবে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...