Saturday, June 27, 2026

আমি মুসলিম তোষণ করি না, মানবতা তোষণ করি: মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারত সেবাশ্রম সংঘের আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের ডাক দিলেন।বৃহস্পতিবার তিনি বলেন, কেউ কেউ বলেন আমি মুসলিম তোষণ করি। আমি সবার সামনে বলতে ভয় পাই না যে, আমি মুসলিম তোষণ করি না। আমি মানবতার তোষণ করি। কারণ, মানবতা মানে সেবা, মানবতা মানে ভালবাসা।আমি সেই সেবা ও ভালোবাসায় বিশ্বাস করি।নিজের নীতি সম্পর্কে ওই মন্তব্য করেন মমতা।
এদিন নাম না করে বিজেপিকে নিশানা করে তাঁর বক্তব্য, “আজকাল কেউ কেউ উদ্ভট ধর্মের কথা বলে। যাদের ভাল লাগবে ওদের তাদের রাখবে, আর যাদের ভাল লাগবে না তাদের বের করে দেবে।আমরা ওই ধর্মের বিশ্বাসী নয়। তাঁর কথায়, অনেকে অনেক কথা বলেন কিন্তু কাজের কাজ করেন না।কিন্তু ভারত সেবাশ্রম সঙ্ঘ যা বলে তা করে দেখায়, এখানেই অন্যদের সঙ্গে তাদের পার্থক্য। আমাকে ষড়যন্ত্র করে শিকাগোর অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন। ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের কথাও বলেন তিনি। হিংসা , ভেদাভেদ নয়, মানুষকে ভালবেসে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...