Saturday, April 4, 2026

স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক লতা দেবীর

Date:

Share post:

নিজের স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন জাতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক ওয়াইখোম সুরজ লতা দেবী। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁকে অত্যাচার সহ্য করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত জয়ের ঘটনা নিয়েই তৈরি হয়েছিল শাহরুখ খান অভিনীত সুপারহিট হিন্দি ছবি ‘চাক দে ইন্ডিয়া’।
২০০৫-এ বিয়ে করেন সুরজ লতা দেবী। রয়েছে দুই সন্তানও। স্বামীর নাম শান্টা সিং। ইম্ফলে বুধবার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তাঁর ওপরে দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক অত্যাচারের কথা প্রকাশ্যে আনেন।তাঁর যুক্তি, সন্তানদের কথা ভেবেই এতদিন তিনি চুপ করে ছিলেন। কিন্তু অত্যাচার সীমা ছাড়ানোয় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
ভারত ২০০২-এ কমনওয়েলথ গেমসে সোনা জেতে। অধিনায়ক ছিলেন অর্জুন পুরস্কারজয়ী লতা দেবী। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয় ‘চাক দে ইন্ডিয়া’ ছবিটি।যে ছবি দর্শকদের মনে দেশের জাতীয় মহিলা হকি দলের সম্পর্কে আগ্রহী করে তোলে। ২০০৩-এ অ্যাফ্রো-এশিয়ান গেমস এবং ২০০৪-এ হকি এশিয়া কাপেও দেশকে সোনা এনে দেন তিনি।তাঁর অভিযোগকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...