Tuesday, April 21, 2026

ভোটার আইডি কার্ডই নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট, বলল মুম্বইয়ের কোর্ট

Date:

Share post:

মুম্বইয়ের আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ভোটার আইডি কার্ড থাকলেই নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করা যাবে। এক মামলায় এমনই রায় দিয়েছে আদালত।

সম্প্রতি মুম্বই পুলিস বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করে। সেই মামলাতেই ধৃত দুজনকে বেকসুর খালাস করে এই রায় দিয়েছে আদালত।

আদালত বলেছে, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে চিহ্নিত করা না গেলেও বৈধ ভোটার কার্ড থাকলেই চলবে। বৈধ ভোটার আইডি কার্ড থাকলে কাউকেই আর ভারতীয় নাগরিকত্ব প্রমাণে সমস্যায় পড়তে হবে না। মুম্বই আদালতের পর্যবেক্ষণ, ওই দম্পতি নিজেদের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাঙ্কের পাশবুক, স্বাস্থ্য কার্ড আদালতে জমা দিয়েছিলেন। এই নথিগুলি সরকারের দেওয়া এবং তা নাগরিকত্বেরও প্রমাণ।

Related articles

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...