Monday, May 18, 2026

বাণেশ্বর শিব মন্দিরের অজানা কথা

Date:

Share post:

সারা রাজ্যেই চলছে শিব রাত্রির উৎসব। এই উৎসবে শিব ভক্তরা ভিড় জমিয়েছেন বাণেশ্বর শিব মন্দিরের। কোচবিহার শহর থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে, ১০কিমি দূরে বাণেশ্বর শিব মন্দির অবস্থিত। পুরাণ মতে, দ্বাপরযুগের শেষভাগে উত্তরবঙ্গের বাণাসুর নামক অসুররাজ প্রতিষ্ঠা করেছিলেন। তবে বাণাসুরের তৈরি এই শিব মন্দির ও শিব লিঙ্গ ধ্বংস হয়ে যায়। কথিত আছে গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছিল শিব মন্দির ও শিব লিঙ্গ।
পরবর্তীকালে কোচবিহারের রাজা নরনারায়ণের রাজত্বকালে খুঁজে পাওয়া যায় সেই শিব লিঙ্গ ও মন্দির। গভীর বনে গিয়ে রাখাল বালকেরা দেখতে পান একটি গরু মাটির স্তুপের ওপর দাঁড়িয়ে রয়েছে আর তার স্তন বেয়ে দুধ পড়ছে। তৎকালীন রাজা শিব লিঙ্গ উদ্ধার করে মন্দির তৈরি করেন। ওই জায়াগার নাম দেওয়া হয় গেধছওরা। বর্তমান মন্দিরটি রাজা নরনারায়ণের উত্তরপুরুষ রাজা প্রাণ নারায়ণ পূর্ণনির্মাণ করেন। মন্দিরের উচ্চতা ১১মিটার, শিব লিঙ্গের গৌরিপট সমতল থেকে প্রায় ২০ ফুট নিচে। শিব তীর্থ হলেও বাণেশ্বর দোল উৎসব হয়। প্রতিবছর ফাল্গুন মাসের মহাশিব রাত্রিতে এখানে উৎসব হয়ে থাকে। বহু বছর ধরে চলছে এই উৎসব। বহু ভক্ত সমাগম হয় এবং সাতদিন মেলাও বসে।

আরও পড়ুন-সোম থেকে তিনদিন বৃষ্টির সম্ভাবনা

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...