Saturday, June 13, 2026

কেন্দ্রের সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে ভোডাফোন আইডিয়া

Date:

Share post:

তীব্র আর্থিক সংকট চলছে। তার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর ভোডাফোন আইডিয়ার জন্য। টাওয়ার সংস্থা ভারতী ইনফ্রাটেল এবং ইন্ডাস টাওয়ার সংযুক্তিকরণের প্রস্তাবে শুক্রবার সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর (DoT)। এর ফলে ভোডাফন আইডিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রত্যক্ষ বিদেশি লগ্নি (FDI) সংক্রান্ত সরকারি বিধিনিষেধের ফাঁসে আটকে ছিল দুই টাওয়ার সংস্থা ভারতী ইনফ্রাটেল এবং ইন্ডাস টাওয়ার সংযুক্তিকরণ। শেষ পর্যন্ত FDI-এর সীমা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। যার নিট ফল, ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে নিজের অংশিদারিত্ব বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারবে ভোডাফোন।

ভোডাফোন সূত্রে জানা গিয়েছে, ইন্ডাস টাওয়ার সংস্থায় ১১.১৫ শতাংশ অংশিদারিত্ব ভোডাফোন আইডিয়ার। ভারতী ইনফ্রাটেলের সঙ্গে সংযুক্তিকরণের পরে নিজেদের এই অংশ বিক্রি করে দিতে চায় তারা। এই শেয়ার বিক্রির মাধ্যমে ভোডাফোন আইডিয়া প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঘরে তুলবে বলে আশা করা হচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে বকেয়া ‘অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ’ (AGR) বাবদ ভোডাফোন আইডিয়ার কাছে এখনও ৫০ হাজার কোটির বেশি প্রাপ্য কেন্দ্রীয় সরকারের। অবিলম্বে সম্পূর্ণ বকেয়া অর্থ মিটিয়ে না দিলে তাদের গভীর আইনি বিপদে পড়তে হতে পারে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অর্থ সংগ্রহ বেসরকারি এই টেলিকম সংস্থার ক্ষেত্রে মরন-বাঁচনের লড়াই হয়ে দাঁড়িয়েছে।গত মঙ্গলবার টেলিকম সচিব অংশু প্রকাশের সঙ্গে দেখা করেছিলেন ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। তার পরের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তার ঠিক কয়েকদিনের মধ্যে ভারতী ইনফ্রাটেল এবং ইন্ডাস টাওয়ার সংযুক্তিকরণের প্রস্তাবে কেন্দ্র সবুজ সংকেত দিয়েছে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...