Wednesday, April 29, 2026

সরকারি বন্দি, অথচ ছুটির আর্জি ! বিচিত্র বিধিতে ফেঁসেছেন ফারুক আবদুল্লা

Date:

Share post:

গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারই তাঁকে গৃহবন্দি করে রেখেছে৷ তিনি লোকসভার বর্তমান সাংসদ। লোকসভার অধিবেশনে ওনার উপস্থিত থাকা জরুরি৷ কিন্তু তিনি লোকসভায় হাজির হবেন কীভাবে ? অথচ এই গরহাজিরায় ওনার কোনও দোষই নেই৷

কিন্তু বিচিত্র নিয়মে ফেঁসেছেন সাংসদ ফারুক আবদুল্লা৷ সরকারই তাঁকে আটকে রেখেছে, অথচ এ পর্যন্ত মোট ৩ বার ফারুক আবদুল্লাকেই লোকসভা থেকে ছুটির আবেদন করতে হয়েছে৷
RTI আইনের ভিত্তিতে করা এক আবেদনের উত্তরে লোকসভার সচিবালয় সূত্রে এখবর জানা গিয়েছে । গত বছর ৫ আগস্ট থেকে ফারুক আবদুল্লা নিজের শ্রীনগরের বাড়িতে কেন্দ্রীয় সরকারের হাতে গৃহবন্দি রয়েছেন। ১৬ সেপ্টেম্বর থেকে তাঁর আটক প্রক্রিয়াকে নাগরিক সুরক্ষা আইন বা PSA–র আওতায় আনা হয়েছে।
RTI- জানা গিয়েছে, ফারুক আবদুল্লা ছুটির আবেদন করেছিলেন, গত ৫-৬ আগস্ট, ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ৩১ জানুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি। যার অর্থ PSA–র পর দুবার ছুটির আবেদন করেছিলেন ফারুক আবদুল্লা।

লোকসভার গরহাজির সদস্যদের বিষয়টি দেখার জন্য তৈরি কমিটিতে ফারুকের আবেদন পাঠানো হয়েছে। সেই কমিটি তাঁর আবেদন খতিয়েও দেখছে, ফারুকের দাবি সত্যি না মিথ্যা । তারপর হবে ছুটির অনুমোদন ৷

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...