Friday, May 22, 2026

রাজনীতিতে বীরাপ্পন-কন্যা, যোগ দিলেন কোন দলে?

Date:

Share post:

একসময়ে শুধু দক্ষিণ ভারত নয়, সারা দেশেরই ত্রাস ছিলেন তিনি। তাঁর জন্য ঘুম ছুটেছিলেন প্রশাসন তথা সরকারের। প্রয়াত সেই চন্দনদস্যু বীরাপ্পনের মেয়ে এবার যোগ দিলেন কেন্দ্রের শাসকদলে। শনিবার, তামিলনাড়ুর রাজ্য বিজেপি দফতরে একটি অনুষ্ঠানে দলে যোগ দেন বীরাপ্পন-তনয়া বিদ্যা রানি। শুধু বিদ্যাই নন, অন্যান্য দল থেকে কমপক্ষে হাজার খানেক কর্মী এদিন গেরুয়া শিবিরে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক মুরলীধর রাও ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাধাকৃষ্ণণ।
পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কাজ করার জন্যই বিজেপিতে যোগ বলে জানান বিদ্যা রানি। পদ্মশিবিরে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন বীরাপ্পন-কন্যা। তাঁর মতে, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব শ্রেণির মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন মোদি। সেই সরকারি প্রকল্পগুলিই তিনি অনগ্রসর মানু্ষের কাছে পৌঁছে দিতে চান।

Related articles

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...