Saturday, June 27, 2026

ট্রাম্পের নেতৃত্বে ২ দেশের বন্ধুত্ব গভীর হয়েছে: মোদি

Date:

Share post:

এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ইভাঙ্কা ও তাঁর স্বামীকে স্বাগত জানিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্বে দু দেশের বন্ধুত্ব গভীর হয়েছে। প্রধানমন্ত্রী জানান, আমেরিকা থেকে দীর্ঘক্ষণ যাত্রা করে ভারতে এসেই সোজা সবরমতী আশ্রমে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকেই যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। মোদির কথায় ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের সূচনা হয়েছিল যখন তিনি আমেরিকায় গিয়েছিলেন, তখন সেখানে আয়োজিত ‘হাউডি মোদি’-র মধ্য দিয়ে।
প্রধানমন্ত্রী জানান, এই অনুষ্ঠান আমেদাবাদে হলেও, সারা ভারত এতে যুক্ত রয়েছে। এরপরেই ভারত ও আমেরিকার বিভেদের মধ্যে ঐক্যের কথা বলেন নরেন্দ্র মোদি। বিভিন্ন ভাষা, পরিধান, খাওয়া-দাওয়া সংস্কৃতির মেলবন্ধন রয়েছে ভারতে। আর সেটাই ভারত এবং আমেরিকার মধ্যে মেলবন্ধনে সবচেয়ে বড় ভিত্তি। সপরিবারে মার্কিন প্রেসিডেন্ট-ফার্স্ট লেডি-র ভারতে উপস্থিতি একটা বৃহত্তর পরিবারের ছবি প্রদর্শন করে। মেলানিয়া ট্রাম্পের এখানে আসা আমাদের কাছে সম্মানের বিষয় বলে জানান মোদি। তাঁর কথায়, ‘নমস্তে’ কথাটি দুনিয়ার প্রাচীন ভাষা সংস্কৃত শব্দ-এর অর্থ শুধু একজন নয় সবাইকে স্বাগত জানানো।

সবরমতী আশ্রমের পাড়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনা রয়েছে। সেখানেই দাঁড়িয়ে এই অনুষ্ঠান হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এরপরেই, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির প্রসঙ্গে তুলে মোদি বলেন, আমেরিকার কাছে রয়েছে তাঁদের গর্বের ‘স্ট্যাচু অফ লিবার্টি’। আর ভারতের গর্ব ‘স্ট্যাচু অফ ইউনিটি’। এই মূর্তি ঘিরে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।
প্রধানমন্ত্রী মতে, ভারত এবং আমেরিকার মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে দুই দেশের বন্ধু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন-‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে মোতেরায় লাখো দর্শক দেখে অভিভূত ট্রাম্প

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...