Wednesday, April 29, 2026

পার্কিং অ্যাটেনডেন্ট পদে চাকরির আবেদন ৪ হাজার ইঞ্জিনিয়ারের ! উদ্বিগ্ন চেন্নাই কর্পোরেশন

Date:

Share post:

প্রায় ৪ হাজার যুবক-যুবতী যারা পার্কিং অ্যাটেনডেন্ট-এর ১৪ টি  শূন্যপদে চাকরির জন্য আবেদন করেছেন। ঘটনাস্থল চেন্নাই । তাঁদের মধ্যে প্রায় ২হাজার প্রার্থী হয় এমবিএ, এমসিএ, বি টেক, এম কম, বি কম, বিবিএ এবং এম ফিল পাস করা। এদের মধ্যে ৭০ শতাংশ স্নাতক এবং ৫০ শতাংশ ইঞ্জিনিয়ার ।
রাজ্য সরকার এমন ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেই মনে করছে। কিন্তু সরকার এও জানিয়েছে, তাঁরা চান তরুণ তরুণীরা সরকারের সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স স্কিমের সুবিধা নিয়ে নিজেরা উদ্যোগী হয়ে স্ব-নিযুক্তি ঘটাক।
সরকারি আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন ,  “চাকরি সরবরাহের দায়িত্ব আমাদের কর্তব্য হলেও আমরা পাঁচ বছরে ৬০ লাখ চাকরি দিতে পারব না। প্রার্থীরা বেসরকারি চাকরিরও সন্ধান করুক। শিক্ষার্থীরা কেবল সরকারি চাকরি চায়, কারণ তারা মনে করে এটি নিরাপদ।”
ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। চেন্নাই কর্পোরেশন প্রায় 2000 পার্কিং লট নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে। এবং দুর্নীতি বন্ধে প্রয়োজন পড়েছে পার্কিং অ্যাটেনডেন্ট শূন্য পদে নিয়োগ।
শুধুমাত্র আনন্দনগর পার্কিং এরিয়াতেই 550 টি পার্কিং লটে অ্যাটেনডেন্স হিসেবে কাজ করার জন্য পার্কিং অ্যাটেনডেন্ট অ্যাপটি ডাউনলোড করার জন্য আবেদন জানিয়েছেন 1400 ইঞ্জিনিয়ার।
চেন্নাইয়ের আরও প্রায় ২৫০ টি পার্কিং লটে সেই একই চিত্র। ডিজিটাল পার্কিং ম্যানেজমেন্ট করার জন্য সবচেয়ে বেশি যারা আবেদন করেছেন, তাদের মধ্যে ইঞ্জিনিয়ারের সংখ্যা সর্বাধিক।
গত সোমবার থেকে ঠিকাদারের আন্ডারে প্রায় 1000 পার্কিং অ্যাটেনডেন্ট কাজ শুরু করলেও, শুক্রবার আবেদনকারী ইঞ্জিনিয়াররা বিভিন্ন পার্কিং লটে বিক্ষোভ দেখান । তাদের মূল বক্তব্য, ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তারা আজও চাকরি পায়নি। তাই শূন্য পদে নিয়োগের জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, তার থেকে অনেক বেশি যোগ্যতা তাদের আছে এই অজুহাতে তাদের বাদ দেওয়া যাবে না। অবিলম্বে তাদের এই শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করুক সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে প্রায় 18 হাজার জন এই শূন্য পদে নিয়োগের জন্য এই অ্যাপটি ইতিমধ্যেই ডাউনলোড করেছেন।
এমনকি যারা এই অ্যাপটি ডাউনলোড করেছেন তাদের দক্ষতা অবাক করেছে সরকারি আধিকারিকদের। তাই রীতিমতো কপালে ভাঁজ চেন্নাই কর্পোরেশনের । কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে ঘনঘন বৈঠকে বসছেন সরকারি আধিকারিকরা।

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...