Sunday, May 17, 2026

ফের ভারতের ব্যাটিং বিপর্যয়

Date:

Share post:

আবার টসে হার। আবার সবুজ উইকেটে ভারতের ব্যাটিং। শুরু বিপর্যয়। সে ধাক্কা সামলে চ্যালেঞ্জিং রানের লক্ষ্যে এগোচ্ছিল কোহলি ব্রিগেড। কিন্তু চায়ের পর ফের বিপর্যয়।

দুই পরিবর্তন। ইশান্ত শর্মা পুরনো জায়গায় চোট পেয়ে দলের বাইরে। খেলছেন ঊমেশ যাদব। আর অশ্বিনের জায়গায় জাদেজা। বৃষ্টির কারণে খেলা শুরু হল প্রায় ৪৫ মিনিট দেরিতে।

নিউজিল্যান্ডের ধাক্কা সামলে নিয়ে দ্বিতীয় টেস্টে ভারত সবুজ উইকেটে লড়াই চালাচ্ছে। শুভমন গিল নয়, পৃথ্বীই ওপেনিংয়ে নামলেন। দুরন্ত খেলছিলেন। যদিও আর এক ওপেনার মায়াঙ্ক ৭ রানে ফিরে যান ট্রেন্ট বোল্টের বলে। কিন্তু অসাধারণ খেলছিলেন পৃথ্বী। ৬৪ বলে ৫৪ রান করে অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেট দিলেন। চা বিরতিতে ভারত ১৯৪ রানে ৫ উইকেট। পুজারা হাফ সেঞ্চুরি করে ব্যাট করছিলেন। কিন্তু চায়ের পরেই আউট। টেস্টে ২৫তম হাফ সেঞ্চুরি। হাত সেট হয়ে যাওয়ার পরে পৃথ্বীর মতোই হাফ সেঞ্চুরির পর উইকেট উপহার দিলেন হনুমা বিহারী। টিম সাউদি ৭রানে ফেরান ফর্মে থাকা রাহানে। আবার ব্যর্থ অধিনায়ক কোহলি। চায়ের পর পূজারা, পন্থ পরপর আউট। খেলছেন জাদেজা আর ঊমেশ। ভারত সবে ২০০রানের গণ্ডি পেরিয়েছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...