Saturday, June 6, 2026

করোনাভাইরাস এর গুজবে পোলট্রি ব্যবসা তলানিতে, মাথায় হাত ব্যবসায়ীদের

Date:

Share post:

‘মুরগির মাংস থেকে কোনও ভাবেই করোনা ভাইরাস ছড়াতে পারে না। এমনকি মুরগির শরীরেও এই ভাইরাস থাবা বসাতে পারে না।
গুজবের জেরে বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসের  আতঙ্কে পোলট্রি শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। ক্রেতাদের আতঙ্কের পাশাপাশি পোলট্রি ব্যবসা বিশেষ করে, মুরগির মাংসের ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে।
পশু চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন মুরগির মাংসে করোনাভাইরাস  সম্পর্কিত  যে বিষয়টি নিয়ে চর্চা চলছে তা সম্পূর্ণভাবে  গুজব ছাড়া আর কিছুই নয়।

পোলট্রি ব্যবসায়ীরা জানান, ঋতু পরিবর্তনের সময় অসুস্থ হয়ে অনেক মুরগিই মারা যায় । তবে এই ঘটনার সঙ্গে কোনও সংক্রামক রোগের অদৃশ্য জীবাণুর সামান্যতম  যোগাযোগ নেই। যদিও মূলত সোস্যাল মিডিয়ায়  যেভাবে মানুষজন মুরগির মাংস থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাসের আতঙ্কের কথা উল্লেখ করে বিভিন্ন সতর্কবার্তা এবং ভিডিও প্রকাশ করছেন তাতে পোলট্রি ব্যবসায় বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন,  এ রাজ্যের  লক্ষ লক্ষ পোল্ট্রি ব্যবসায়ী ।
মন্দার বাজারে চিকেনের দাম কমিয়েও আখেরে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারছেন না পোলট্রির কারবারীরা।
গোটা মুরগির পাইকারি দাম ঠেকেছে কেজি প্রতি ৭৫-৮০ টাকায়। অথচ খামারে মুরগি বড় করতেই প্রতি কেজিতে খরচ হয় প্রায় ৮০ টাকা। পশু চিকিৎসকদের পরামর্শ,  ‘কোনও  ভয় নেই। নিরাপদে খান মুরগির মাংস।’

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...