Wednesday, March 11, 2026

ইশান্তের চোট নিয়ে প্রশ্ন তুলছেন বোর্ড কর্তারা

Date:

Share post:

ইশান্ত শর্মার চোট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সংবাদ সংস্থা সূত্রে খবর, একটা টেস্ট খেলার পরেই ইশান্তের চোট কী ভাবে ফিরে এল, তাই নিয়ে এবার প্রশ্ন তুলছেন বোর্ড কর্তারা। আশঙ্কা করা হচ্ছে, আইপিএলের শুরুর দিকে হয়তো খেলতে পারবেন না ইশান্ত। গোটা ঘটনায় অভিযোগের তীর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) প্রধান ফিজিও আশিস কৌশিকের দিকে।

ইশান্তের পুরনো চোটের জায়গাতেই ফের সমস্যা দেখা দিয়েছে। ইশান্তের চোট পরীক্ষা করে দিল্লি রঞ্জি দলের ফিজিও রিপোর্ট দিয়েছিলেন, ছ’সপ্তাহ বাইরে থাকতে হবে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তার প্রশ্ন, তার পরেও কীভাবে এনসিএ এবং কৌশিক সিদ্ধান্ত নিল, তিন সপ্তাহ পরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন ইশান্ত?

আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ থেকে।  ইশান্তকে যদি আবার এনসিএ-তে রিহ্যাব করতে হয়, তা হলে শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস নাও পেতে পারেন তিনি। তবে প্রথম টেস্টে জেটল্যাগ নিয়ে খেলেও সফল হয়েছিলেন ইশান্ত। তিনি জানিয়েছিলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে এনসিএ-তে দু’দিনে ২১ ওভার বল করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, ঘরোয়া ক্রিকেটে না খেলেই কীভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার ছাড়পত্র পেলেন ইশান্ত?

আরও পড়ুন-অসাধারণ শামি-বুমরা, লিডে থাকলেও চাপে কোহলি ব্রিগেড

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...