Wednesday, May 13, 2026

‘অমিল’ মাদার ডেয়ারির নাম বদলে ‘বাংলা ডেয়ারি’

Date:

Share post:

শহরে মাদার ডেয়ারির দুধের আকালরে খবর পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এরমধ্যেই নতুন তথ্য মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে ‘বাংলা ডেয়ারি’।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসার পরেও এই সংস্থার নাম ছিল মাদার ডেয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে মাদার ডেয়ারির নয়া নাম হচ্ছে ‘বাংলার ডেয়ারি’। ‘ব্র্যান্ড’ -এই দুধ এবং দুধজাত পণ্য বিক্রি হবে।
স্বাধীন ভাবে কাজ করার জন্য বাংলার ডেয়ারি লিমিটেড নামে একটি সংস্থা গড়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মাদার ডেয়ারিকে ওই সংস্থার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও বড়সড় বদল আনা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই কাউন্টারে আসছে না মাদার ডেয়ারির দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, অন্যান্য সংস্থাগুলি কাঁচা দুধ বেশি দামে কিনছে। গোটা বিষয়টা জানানো হয়েছে অর্থ দফতরকে। বেশি দামে কাঁচামাল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিক্রেতারা জানান, সারাদিনে যেখানে ৪০ থেকে ৫০ কেট দুধ বিক্রি হত। এখন তা এসে দাঁড়িয়েছে ২০ কেটে। কাঁচামাল না থাকায় দুধ তৈরি হচ্ছে না বলে কোম্পানি সূত্রে খবর।
এই পরিস্থিতি দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটার প্রতি ২৮ টাকা থেকে বেড়ে দুধের নতুন দাম হচ্ছে ৩১ টাকা। এর ফলে প্রতিদিন দুধ সংগ্রহ করতে সরকারের অতিরিক্ত ১০ লক্ষ টাকা খরচ হবে। এক দিকে দুধের সংগ্রহ কমে যাওয়া এবং অন্য দিকে ‘স্কিমড মিল্ক’ বা গুঁড়ো দুধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বেহাল অবস্থা মাদার ডেয়ারির। গত ডিসেম্বর থেকে মাসে গড়ে তিন কোটি টাকা লোকসানে চলছে সংস্থাটি। শেষ পর্যন্ত দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘বাংলার ডেয়ারি’-র সঙ্গে মাদার ডেয়ারিকে মিশিয়ে দিয়ে আলাদা কোম্পানি তৈরি হোক। আলাদা কোম্পানি তৈরি হলে দুধ উৎপাদনকারীরা দাম পাবেন, কিন্তু কত দামে তা বিক্রি হবে, তার উপরে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। বলে নবান্ন সূত্রে খবর।

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...