Wednesday, May 6, 2026

গায়ের জোরে ভোট করা যাবে না, কাউন্সিলরদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের

Date:

Share post:

আসন্ন পুরসভা নির্বাচনে গায়ের জোরে কোনওভাবেই ভোট করা যাবে না। রিগিং করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কাজ পছন্দ করেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় বৈঠকে কলকাতা পুরসভার কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের এই নির্দেশ দিলেন দলের শীর্ষ নেতারা।

একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পারফরমেন্স দেখে টিকিট দেওয়া হবে। কোনও ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে দলে থাকা যাবে না।

উল্লেখ্য, গতবছর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ব্যাপক অশান্তি হয়েছিল। শাসক দলের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ উঠেছিল। যার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। আর সেখান থেকেই শিক্ষা নিয়ে দল এমন কড়া মনোভাব নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ, পুরভোটে সব দলের মতো শাসক তৃণমূলের কাছেই বিধানসভা নির্বাচনের আগে ACID TEST.

আরও পড়ুন-বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...