Thursday, May 7, 2026

শিলাবৃষ্টির জেরে উইন্ড শিল্ডে ফাটল নিয়ে জরুরি অবতরণ, বিমানে রাজ্যের জনপ্রিয় মন্ত্রী!

Date:

Share post:

ব্যাপক ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি, আর তার জেরে মাঝ আকাশে ফাটল একটি বেসরকারি বিমানের উইন্ড শিল্ড। বিশেষ অনুমতি নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করল বিমান।

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ ১৭১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেয় একটি বেসরকারি সংস্থার বিমান। বিমানে ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসও। মাঝ আকাশে তুমুল ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। তার জেরে ভেঙে যায় পাইলটের সামনের উইন্ড শিল্ড।

আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রাণ ভয়ে শুরু হয় কান্নাকাটি। সঙ্গে সঙ্গে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন দক্ষ পাইলট। অনুমতি মেলার পরই দক্ষতার সঙ্গে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীরা প্রত্যেকেই ভালো আছেন।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...