Saturday, June 27, 2026

দিল্লির হিংসা নিয়ে ভারতকে ‘হুমকি’ আয়াতোল্লা খামেইনির

Date:

Share post:

এবার দিল্লি হিংসা নিয়ে ভারতকে একরকম ‘হুমকি’ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেইনি।

দিল্লির হিংসা নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে ইংরেজি, আরবি, উর্দু ও ফারসি ভাষায় তিনি টুইট করে বলেন, ‘ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে। এই ঘটনার ফলে সারা বিশ্বের মুসলিমরা খুব দুঃখ পেয়েছেন। যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে, এই ঘটনার ফলে গোটা ইসলামিক বিশ্ব ভারতের বিপক্ষে চলে যাচ্ছে। ইসলামিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে ভারত সরকারের উচিত উগ্র হিন্দুত্ববাদী দলগুলিকে দমন করা। এই ধরনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ না করতে পারলে বড় সমস্যা দেখা দেবে। এর পাশাপাশি দেশের মধ্যে যাতে নির্বিচারে মুসলিমদের খুন না করা হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া।’

এই টুইটের সঙ্গে একটি শিশুর ক্রন্দনরত ছবিও পোস্ট ইরানের সর্বোচ্চ নেতা। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, এই ছবি মুসলিম বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি খারাপ করছে।

আরও পড়ুন-মোদিকে তিন পরামর্শ মনমোহনের

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...