Saturday, June 27, 2026

দোলের আগে ঝলমলে আকাশ, স্বস্তি রাজ্যবাসীর

Date:

Share post:

দোলের আগে আকাশ পরিস্কার হবে। রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেই আশ্বস্ত করেছেন আবহবিদরা। মেঘ কেটে গিয়ে আকাশ আবার ঝলমলে হয়ে উঠতে পারে। অন্যদিকে শুক্রবার দিনভর বৃষ্টির সতর্কতা রাজ্য জুড়ে। সপ্তাহ জুড়েই বৃষ্টি হয়েই চলেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে মাঝে মধ্যেই বইছে দমকা হাওয়া। পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্ঘাতের জেরে একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম এবং শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কমেছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ মাত্র ০.৭ মিলিমিটার।

আরও পড়ুন-কোন্নগর পুরসভার উদ্যোগ, সাজলো অবন ঠাকুরের বাগানবাড়ি

Related articles

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...