Tuesday, June 23, 2026

করোনার জেরে এবারের আইপিএল বাতিল হতে পারে

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণের জেরে এই মরসুমের আইপিএল বাতিল হতে পারে । মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ সোমবার এমনই ইঙ্গিত দিয়েছেন । তিনি বলেছেন, ‘‘একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রকম প্রতিযোগিতা পরেও আয়োজন করা যায়। আইপিএল বাতিল হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা চলছে।’’
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি । বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন, ‘‘আমরা আইপিএল নিয়ে সমস্ত রকম সতকর্তামূলক ব্যবস্থা নেব। আমাদের মেডিক্যাল টিমই এ ব্যাপারে বলতে পারবে। ’’
এই মরসুমের আইপিএল শুরু হবে ২৯ মার্চ থেকে। শেষ হবে ২৪ মে। সাতটি ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ে। সোমবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...