Friday, April 17, 2026

সিন্ধিয়ার যোগদান আজ নয়, তবে খুব শিগগিরই

Date:

Share post:

আজ মঙ্গলবার নয়, তবে দু-একদিনের মধ্যেই বিজেপিতে যোগ দিয়ে গেরুয়া শিবিরের প্রাথমিক সদস্যপদ নেবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জানিয়েছেন বিজেপি নেত্রী বিধায়ক যশোধরারাজে সিন্ধিয়া, সম্পর্কে যিনি জ্যোতিরাদিত্যের পিসি। তিনি বলেন, আমাদের পরিবারের জন্য এটা হোলির উপহার। আমার সঙ্গে আমার ভাইপোর আজ একাধিকবার কথাও হয়েছে। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। মঙ্গলবার বিজেপি কেন্দ্রীয় দফতরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি সংসদীয় দলের বৈঠক ও অন্য কিছু কর্মসূচি থাকায় এদিন যোগদান পর্ব হচ্ছে না বলে জানা গিয়েছে।

Related articles

বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

IPL: ডাগ আউটে নিয়ম লঙ্ঘন, কড়া শাস্তি পেলেন রাজস্থান ম্যানেজার

কেকেআর ম্যাচের আগে শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার(Rajasthan Royals manager) রোমি ভিন্ডের(Romi Bhinder)! নিয়ম ভেঙে এই কাজের জেরে...

উত্তরের পরে শিল্পাঞ্চল: জননেত্রীকে পদযাত্রায় একঝলকে দেখতে উপচে পড়া ভিড়

নির্বাচনের সময়ে মানুষের চোখের দিকে তাকিয়ে তাঁদের মনোভাব বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি নিজের সেই...

রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল কমিশন

ভোটমুখী বাংলায় এবার নতুন করে ৪৬৬০টি সহায়ক ভোটকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ECI)। ফলে পশ্চিমবঙ্গে মোট...