Thursday, May 14, 2026

হুগলি নদীর মাঝখানে ডুবল বার্জ

Date:

Share post:

বাংলাদেশ থেকে আগত বার্জ ডুবল হুগলি নদীতে। বৃহস্পতিবার, সকালে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে ফিরছিল পণ্যবাহী বার্জ ‘এম ভি মমতাময়ী মা’। বজবজের কাছে একটি জাহাজের সঙ্গে বার্জটির ধাক্কা লাগে। জোয়ারের জলের তোড়ে ভারসাম্য রাখতে না পেরে ডুবে যায় সেটি। বার্জটিতে ১৩জন ছিলেন। তাঁদের মধ্যে প্রথমে একজন বাদে সবাইকে উদ্ধার করা হয়। একজন খালাসি আটকে পড়ায় আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পয়লা মার্চ বার্জটি বাংলাদেশ থেকে আসে। সেটিতে তো কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না বলে জানান নাবিক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু জোয়ারের জলের তোড়ে বার্জটি মাঝনদীতে চলে যাওয়ায় সেটিকে উদ্ধার করা যায়নি।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...