Monday, May 11, 2026

এনপিআরে কোনও নথি লাগবে না, রাজ্যসভায় ঘোষণা করলেন অমিত শাহ

Date:

Share post:

এনপিআর বা জাতীয় জনসংখ্যাপঞ্জির জন্য দেশের জনগণকে কোনও নথি জমা দিতে হবে না। যার কাছে যে তথ্য আছে শুধু সেটুকু জানালেই হবে, বাকি অংশ ফাঁকা রাখলেও সমস্যা নেই। এজন্য কাউকে সন্দেহভাজন হিসাবে গণ্য করা হবে না। বৃহস্পতিবার রাজ্যসভায় এনপিআর নিয়ে দেশবাসীর সংশয় দূর করে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লির সাম্প্রদায়িক হিংসা নিয়ে আলোচনায় জবাবী ভাষণ দেন অমিত। বলেন, দল-ধর্ম-জাতি দেখা হবে না। দাঙ্গায় যারা জড়িত এবং আড়ালে থেকে যারা ইন্ধন দিয়েছে সবাইকে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি পেতে হবে। এমন কড়া ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এধরনের হিংসা করার কথা ভাবতেও পারবে না। বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ। দাঙ্গাকারীদের একজনকেও রেয়াৎ করা হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআরের জন্য কোনও নথি লাগবে না। কাউকে কিছু জমা দিতেও হবে না। যার কাছে যতটুকু তথ্য আছে তা সঠিকভাবে জানিয়ে বাকি অংশ ফাঁকা রাখলেও কোনও সমস্যা হবে না। এজন্য পরে কাউকে সন্দেহভাজনের তালিকাভুক্ত করার কোনও প্রশ্ন নেই। প্রসঙ্গত বিরোধীদের অভিযোগ, এনপিআর হল এনআরসির প্রথম ধাপ, যা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতি দশ বছর অন্তর এনপিআর করার নিয়ম। ইউপিএ জমানায় ২০১০ সালে সর্বশেষ এনপিআর হয়েছিল। এই নিয়ে আশঙ্কা অমূলক।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...