Saturday, June 13, 2026

করোনা আতঙ্কে জমায়েতে নিষেধাজ্ঞা, অনুদান যাবে পুলিশের মাধ্যমে: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনাভাইরাসের জেরে কেন্দ্রের নির্দেশে খেলার মাঠে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এরজন্য এক জায়গায় জড়ো হয়ে অনুদান নিতে হবে না ক্লাবগুলিকে। কলকাতার পুলিশ কমিশনারের মাধ্যমে অনুদানের টাকা পৌঁছে যাবে রাজ্যের ক্লাবগুলিতে। শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলাশ্রী’ পুরস্কার অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলার মাঠে বড় জমায়েতের বিষয়ে কেন্দ্রের নিষেধাজ্ঞা নিয়ে শুক্রবার বিকেলেই নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। করোনা-র প্রভাব না কমা পর্যন্ত ভিড় এবং জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, সমাজ গঠনে ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ক্লাবগুলিতে অনেক সময়ই পিছিয়ে পড়া পরিবারের শিশুদের স্কুলের পরে কোচিং করানো হয়। এক্ষেত্রে শিক্ষিত স্থানীয় যুবক-যুবতীদের যোগদানের ব্যবস্থা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই শিশুদের পড়ানোর বদলে এই শিক্ষকদের কিছু হাত খরচ দিলে তাঁরাও উৎসাহ পাবে।

আরও পড়ুন-বৈশাখীর কাছে শুধুই শোভনের স্বাস্থ্যের খবর নিলেন মুখ্যমন্ত্রী!

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...