Wednesday, June 3, 2026

আর্থিক কেলেঙ্কারির পরে, ঘুষ নেওয়ার অভিযোগ ইয়েস ব্যাঙ্ক কর্তার বিরুদ্ধে

Date:

Share post:

টাকা নয়ছয়ের পরে, এবার ঘুষ নেওয়ারও অভিযোগ উঠল ইয়েস ব্যাঙ্ক কর্তা ও প্রাক্তন এমডি রানা কাপুরের বিরুদ্ধে। দিল্লির অভিজাত লুতিয়েন জোনে একটি বাংলো কিনতে চেয়েছিলেন রানা কাপুর। ওই বাংলোর মালিক ছিল অবন্তা গ্রুপ। সিবিআইয়ের অভিযোগ, বাংলো নিতে ইয়েস ব্যাঙ্ক থেকে ওই সংস্থাকে বেআইনিভাবে ১৯০০ কোটি টাকা ঋণ পাইয়ে দেন রানা। এর বিনিময়ে অবন্তা গ্রুপ তাঁকে ৩০৭ কোটি টাকা ঘুষ দিয়েছিল বলে অভিযোগ।
রানা কাপুর ছাড়াও তাঁর স্ত্রী বিন্দু ও অবন্তা গ্রুপের প্রোমোটার গৌতম থাপারের বিরুদ্ধেও অভিযোগ এনেছে গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে খবর, দিল্লির অমৃতা শেরগিল মার্গের ৪০ নম্বরে ১.২ একর জুড়ে একটি বিলাসবহুল বাংলো অবন্তা গ্রুপ আইসিআইসিআই ও ডিসিবি ব্যাঙ্কের কাছে বন্ধক রাখে। কিন্তু ২০১৬-র মার্চ পর্যন্ত পুরো ঋণ শোধ করতে পারেনি তারা। ইয়েস ব্যাঙ্ক তখন অবন্তা গ্রুপকে লিজ রেন্টাল ডিসকাউন্টিং নিয়মে বিপুল অঙ্কের টাকা ঋণ দেয়। তদন্তকারীদের মতে, ইয়েস ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার উপযুক্ত ছিল না অবন্তা গ্রুপ। কিন্তু ঘুষ নিয়ে তাদের বেআইনিভাবে ঋণ পাইয়ে দেন রানা কাপুর। কারণ, তাঁর লক্ষ্য স্ত্রী বিন্দুর নামে বাংলোটি নেওয়া।

Related articles

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...