Monday, May 18, 2026

করোনাভাইরাস: ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রাক্তন মার্কিন আধিকারিকের

Date:

Share post:

করোনাভাইরাসকে মহামারি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। এই পরিস্থিতি আমেরিকায় ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। এমনই আশঙ্কার কথা শোনালেন মার্কিন স্বাস্থ্য মন্ত্রকের মেকিকেয়ার ও মেডিকেড সেন্টারের প্রাক্তন আধিকারিক অ্যান্ডি স্লাভিট। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার মার্কিন স্বাস্থ্য মন্ত্রকের এই প্রাক্তন আধিকারিক টুইটার হ্যান্ডেলে লেখেন, বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। তাঁর মতে, করোনার সংক্রমণ রোখা যাচ্ছে না। এমনকী, রোগ হয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনও পরীক্ষাও করানো যাচ্ছে না। স্লাভিটের অভিযোগ, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে প্রথমে অস্বীকার করেই পরিস্থিতি খারাপের দিকে নিয়ে গিয়েছেন। ফলে আমেরিকার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়ে পরিণত হতে হচ্ছে।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...