Thursday, May 14, 2026

রঞ্জন গগৈকে নিয়ে বিস্ফোরক অরুণাভ ঘোষ

Date:

Share post:

বিস্ফোরক অরুণাভ ঘোষ। সদ্য রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে বিচার ব্যবস্থার কলঙ্ক বলে মন্তব্য করলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। বুধবার এখন বিশ্ব বাংলা সংবাদকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অরুণাভ ঘোষ। তিনি বলেন, ‘‘প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায় দিচ্ছে। এ আমাদের কলঙ্ক। গত দেড় বছরে স্বাধীনতার বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বিজেপির পক্ষে রায় দিচ্ছে। এর আগে সদা শিবম প্রধান বিচারপতি ছিলেন। তিনি হয়ে গেলেন কেরালার রাজ্যপাল।’’ যিনি বিচার করছেন সরকারের তাঁর সঙ্গে অন্য কোনও পেশার তুলনা হয় না বলে মত অরুণাভ ঘোষের। অরুণাভ ঘোষ প্রশ্ন তোলেন, বিনা কারণে বন্ধ কাশ্মীর, রাফেল কেলেঙ্কারি, সিবিআই নিয়োগ নিয়ে কেন মুখ খুলবে না সুপ্রিম কোর্ট। তিনি বলেন, ‘‘যে লোকটা বাবরি মসজিদ ভাঙায় জড়িত ছিল তাঁকে চেয়ারম্যান করা হল। গগৈ একটা কলঙ্ক। এনআরসি মামলা চলছে, প্রধান বিচারপতি বলে দিল এনআরসি দরকার। এর আগে দীপক মিশ্রের বিরুদ্ধে এই লোকটাই অবস্থানে বসেছিল।’’ তিনি তুলে ধরেন আইনজীবী গোপাল সুব্রহ্মানিয়ামের নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে প্রস্তাব করা হলে কীভাবে বিজেপি তার বিরোধিতা করে।

আরও পড়ুন-রাজ্যপাল নাক গলাচ্ছেন, সুপ্রিম কোর্টে বলল কংগ্রেস

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...