Wednesday, February 25, 2026

করোনা- যুদ্ধে তৎপর রাজ্য, টাস্ক ফোর্স, নতুন পরিকাঠামো, যন্ত্র সরবরাহ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
কলকাতা-সহ রাজ্যে ঘাতক করোনা- মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার হচ্ছে৷ কার্যত ফৌজি-তৎপরতায় কাজ চলছে৷

◾ ‘কোভিড১৯’ মোকাবিলায় স্বাস্থ্যসচিব বিবেক কুমারের নেতৃত্বে টাস্ক ফোর্স গড়া হয়েছে।

◾মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে আক্রান্তদের বিদেশ-যোগ রয়েছে৷ তাই সাম্প্রতিক অতীতে যাঁরা বিদেশ থেকে এসেছেন, তাঁরা বাধ্যতামূলক ভাবে ১৪ দিন ‘হোম কোয়রান্টিনে’ থাকবেন। বিশেষত ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়ার দেশ থেকে যাঁরা এসেছেন।

◾ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই পরিকাঠামো তৈরির কাজ
গতি পেয়েছে।

◾রাজারহাটের কোয়রান্টিন, বেলেঘাটার আইডি, আরজি কর এবং এমআর বাঙুর হাসপাতাল মিলিয়ে শুধু করোনা মোকাবিলায় ৮০০ শয্যার ওয়ার্ড তৈরির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

◾ ৩০০ ভেন্টিলেটর, ১০টি ইকমো বা ‘এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজিনেশন’ ছাড়াও পোর্টেবল এক্স-রে, ডায়ালিসিস এবং ইউএসজি-র সরঞ্জাম কেনা হচ্ছে।

◾সাধারণ রোগীরা যাতে আতঙ্কিত না হন, সে জন্য করোনা-আক্রান্তদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে।

◾রাজারহাটে নতুন CCU ইউনিট গড়া হচ্ছে। অন্য সব হাসপাতালে পৃথক ICU-CCU তৈরির সিদ্ধান্ত৷

◾এনআরএসের পুরনো ফরেন্সিক বিভাগ থেকে অর্থোপেডিক সিবি ওয়ার্ডে সরে গেল আইসোলেশন ওয়ার্ড। এই হাসপাতালের প্রতিটি প্রবেশপথে বাড়তি লোকের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে৷ ওয়ার্ডে রোগীর সঙ্গে দেখা করার সময়সূচি বদল হয়েছে। খুব প্রয়োজন না-হলে এখন কেউ যাতে বহির্বিভাগে না-আসেন, সেই অনুরোধ করা হবে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে। বহির্বিভাগের রোগীদের এক সপ্তাহের বদলে দু’সপ্তাহ পরে আসতে বলবেন চিকিৎসকেরা। ফার্মাসিতে ক্রনিক রোগের রোগীদের এক বারে ওষুধ দেওয়া হবে দু’সপ্তাহের। যে-সব অস্ত্রোপচার পরে করলেও ক্ষতি নেই, তা পিছিয়ে দেওয়া হচ্ছে। ছোঁয়াচে রোগের মোকাবিলায় কিছু ব্যবস্থা গ্রহণ করেছে৷

◾ন্যাশনাল মেডিক্যাল কলেজেও জরুরি বিভাগ থেকে চক্ষু বিভাগের তেতলায় স্থানান্তরিত হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

◾এমআর বাঙুরে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের একতলায় নতুন আইসোলেশন ওয়ার্ড হচ্ছে৷ পৃথক সিঁড়ি, পৃথক লিফটও রাখা হয়েছে।

◾করোনা চিকিৎসার নোডাল হাসপাতাল, বেলেঘাটার আইডি-তেও পরিকাঠামো গড়া হচ্ছে৷ ১১০ জন সুইপার চেয়ে ১৬১ জন দেওয়া হয়েছে। ৫৭ জন জিডিএ। চারটি অ্যাম্বুল্যান্স।

◾বেসরকারি ক্ষেত্রেও করোনা-পরিষেবা প্রসারিত হচ্ছে। লালারসের নমুনা পরীক্ষার জন্য ICMR- এর অনুমোদন পেয়েছে কলকাতার ৫টি বেসরকারি ল্যাবরেটরি। সেগুলি হলো:-
🔺 ইএম বাইপাসের অ্যাপোলো গ্লেনেগ্‌লস,

🔺এসআরএল (সল্টলেক),

🔺এসআরএল (আনন্দপুরের ফর্টিস),

🔺নিউ টাউনের সুরক্ষা

🔺 ইএম বাইপাসের ফর্টিস।

 

.

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...