Thursday, May 7, 2026

কে এই অরুণ গুপ্ত? জেলের শীর্ষপদে অবসরের পরেও কেন বারবার?

Date:

Share post:

বারুইপুরের পর দমদম। অন্য জেলও আছে। ছোটবড় অঘটন ঘটেই চলেছে। অনিয়ম, বিশৃঙ্খলা, গোলমাল চলছে। বড় ঘটনা খবরে আসে। ছোট ঘটনা আসে না। অথচ গোলমাল বেড়েই চলেছে।

প্রশ্ন উঠছে কেন এসব হচ্ছে? সরকার কী করছে?

জেল পরিষেবাসূত্রে খবর, কারা ডিজি অরুণ গুপ্ত অবসরের পরেও বারবার এক্সটেনশন পেয়ে যাচ্ছেন। তাঁকে আর ঐ পদ থেকে নড়ানো যাচ্ছে না। গোটা সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে একটি চক্র। বহু ভালো অফিসার টিকতে পারছেন না। জেলের ভিতরের সিস্টেম বিপর্যস্ত । জনসংযোগ বেহাল। অথচ দুর্নীতি চরমে। ফলে যেকোনো ইস্যুতে গোলমাল বেধে যাচ্ছে।

প্রতিবারই খবর হয় অরুণ গুপ্ত ছুটে যান। বিবৃতি দেন। তদন্তের কথা বলা হয়। অথচ ঘটনা যখন থামছে না, তখন এই অরুণ গুপ্তকে সরানো হয় না। এবারও হয়ত তিনি পার পেয়ে যাবেন।

দমদম একটি বড় ও স্পর্শকাতর জেল। বিপুল বন্দি। আগের সুপার দেবাশিস চক্রবর্তী পরিস্থিতি সামলে রেখে সুন্দর চালাচ্ছিলেন। একটি চক্র তাঁকে বহরমপুরে বদলি করে। তখন থেকেই দমদম জেল ফুঁসছিল। এখন করোনা আতঙ্কের কারণে তার ভয়ানক বহিঃপ্রকাশ হল।

জেল সূত্রের খবর, অবিলম্বে তিনটি পদক্ষেপ জরুরি।
এক, অরুণ গুপ্তকে অবিলম্বে বিদায় করা।
দুই, কারারক্ষী সমিতিগুলির সাংগঠনিক অধিকারদান।
তিন, উপযুক্ত কমিটি গড়ে জেলের পরিকাঠামোর তদন্ত ও ব্যবস্থা।
অন্যথায় এই অশান্তি চলতে থাকবে।

Related articles

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...

চন্দ্রনাথের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী মাফিন!

বুধবার রাতে চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা। কান্নায় ভেঙে...